• ২০২৬ এপ্রিল ১৬, বৃহস্পতিবার, ১৪৩৩ বৈশাখ ২
  • সর্বশেষ আপডেট : ১০:০৪ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

লালে লাল শাহজালাল` স্লোগানে মুখর হাজার ভক্তদের ঢল

  • প্রকাশিত ০২:০৪ পূর্বাহ্ন বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
লালে লাল শাহজালাল` স্লোগানে মুখর হাজার ভক্তদের ঢল
File
শহীদুর রহমান জুয়েল :

লালে লাল শাহজালাল` স্লোগানে মুখর হাজার ভক্তদের ঢল


 হজরত শাহজালাল (রহ.) এর দরগাহে ৭০৭ তম বার্ষিক ওরস উপলক্ষে আয়োজিত ঐতিহ্যবাহী 'লাকড়ি তোড়া' উৎসবে যোগ দিয়েছেন হাজারো ভক্ত।

আজ বুধবার ১৫ এপ্রিল জোহরের নামাজ পড়ে  হাজারো ভক্তরা ‘শাহজালাল বাবা কী জয়’ ‘৩৬০ আউলিয়াকি জয়’ ‘লালে লাল বাবা শাহজালাল’ স্লোগান দিয়ে  লাক্কাতুড়া বাগান অভিমুখে রওয়ানা দেন।পুনরায় একই শ্লোগান দিয়ে  তারা লাকড়ি নিয়ে দরগাহে ফিরে আসবেন।

এটি প্রায় সাতশ বছরেরও বেশি পুরনো একটি ঐতিহ্য। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষ এই উৎসবে অংশগ্রহণ করেন, যা সাম্প্রদায়িক সম্প্রীতির নজির। ওরসের শিরনি রান্নার জন্য শত শত ভক্ত মিলে লাক্কাতুরা চা বাগান থেকে লাকড়ি বা কাঠ ভেঙে মাজার প্রাঙ্গণে নিয়ে আসেন ওরসের কয়েক সপ্তাহ আগে এই উৎসবটি অনুষ্ঠিত হয়।

এটি হযরত শাহজালালের (র.) সিলেটে পদার্পণ ও সিলেট বিজয় দিবস। এদিন অত্যাচারী শাসক গৌর গোবিন্দকে পরাজিত করে সিলেটকে মুক্ত করে আবাদ হয়েছিলো সত্য ও ন্যায়ের শাসন।

এইদিনটির  স্মরণের এটিও একটি অংশ। এছাড়া রয়েছে ওলিকুল শিরোমনি  হযরত শাহজালাল মজররদে ইয়ামনির,মামা ও মুর্শিদ (আধ্যাত্মিক গুরু)  সৈয়দ আহমদ কবীর  সোহরাওয়ার্দী (রঃ)  তিনি ছিলেন আরবের মক্কায় বসবাসরত একজন বিখ্যাত সুফি সাধক শাহজালাল (রঃ) তাঁর মামার সান্নিধ্যে থেকে ই আধ্যাত্মিক শিক্ষা গ্রহণ করেন এবং মামার নির্দেশেই ইসলাম প্রচারের জন্য ভারতবর্ষে সিলেটে আগমন করেন। উল্লেখযোগ্য হচ্ছে লাকড়ি তোড়া উৎসবের দিনে ৭২৫ হিজরীর   ২৬ শে শাওয়াল  মামা  আধ্যাতিক গুরু হযরত আহমদ কবীর সোহরাওয়ার্দী  রঃ উফাত দিবস,। এই মহান সাধক  দরবেশের স্মরণে লাক্কাতুড়া টিলায় প্রতিবছরের ন্যায়  আছরের নামাজের  পর মিলাদ ও দোয়া হয়।

সর্বশেষ